প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৫
গজারিয়ায় বালুমহাল থেকে ৩ চাঁদাবাজ আটক
নিজস্ব প্রতিবেদক, গজারিয়াঃ
গজারিয়ায় বালুমহালে চাঁদাবাজি করার সময় তিন চাঁদাবাজকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় আরো ৪/৫জন কৌশলে পালিয়ে যায় বলে জানা যায়।
বুধবার (১৬ জুলাই) সাড়ে দশটার দিকে গজারিয়া উপজেলাধীন মেঘনা নদীর ষোলআনী এলাকায় এই ঘটনা ঘটে বলে জানা যায়।
আটককৃতরা হলো, চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের ফিরোজ মিজির ছেলে জাহিদ (১৯), একই গ্রামের আলী আহমদের ছেলে হানিফ (২৯) ও ধলু প্রধানের ছেলে ফজলু (৫৫)।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে একটি ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে মেঘনা নদীর গজারিয়া অংশের ষোলআনী এলাকায় বালুমহাল থেকে চাঁদা চাইতে আসে একদল সন্ত্রাসী। তাদের হাতে পিস্তল এবং দেশীয় অস্ত্র ছিল। এ সময় অস্ত্রের মুখে তারা বালুমহালে নৌ শ্রমিকদের জিমি করে নগদ ২ লক্ষ ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে নৌ পুলিশ ও বালুমহালের লোকজন তাদের ধাওয়া দিলে তিন চাঁদাবাজ আটক হয়। এ সময় কৌশলে পালিয়ে যায় আরো ৪/৫জন।
ঘটনা সত্যতা নিশ্চিত করে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরজিৎ কুমার ঘোষ বলেন, 'আটককৃতরা আমাদের হেফাজতে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিস্তারিত পরে জানাবো'।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত