মুন্সীগঞ্জে ২০২৫-২০২৬ অর্থ বছরে ভূমি উন্নয়ন কর লক্ষ্যমাত্রার চেয়ে ৯০ লাখ ৬৬ হাজার ৭৭১ টাকা বেশী আদায় হয়েছে। এবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৭ কোটি ৪৪ লাখ ২১ হাজার ৫৯৮ টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে ভূমি উন্নয়ন কর আদায় করা হয়েছে ৮ কোটি ৩৪ লাখ ৮৮ হাজার ৩৬৯ টাকা। এর মধ্যে বকেয়া কর আদায় করা হয়েছে ৩ কোটি ৬৯ লাখ ২৬ হাজার ৫৩৫ টাকা। অন্যদিকে মুন্সীগঞ্জে ভূমি উন্নয়ন কর আদায় সন্তোষজনক হওয়ায় সরকারের রাজস্ব আদায়ে ইতিবাচক প্রভাব ফেলছে বলে জানা গেছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জোর ৬টি উপজেলায় ২০২৫-২০২৬ অর্থ বছরে ভূমি উন্নয়ন কর (সাধারণ এবং সংস্থা) বকেয়াসহ আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৭ কোটি ৪৪ লাখ ২১ হাজার ৫৯৮ টাকা। এর বিপরীতে
আদায় করা হয়েছে ৮ কোটি ৩৪ লাখ ৮৮ হাজার ৩৬৯ টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৯০ লক্ষ ৬৬ হাজার ৭৭১ টাকা বেশী।
২০২৫-২০২৬ অর্থ বছরে ভূমি উন্নয়ন কর (সাধারণ) আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৬ কোটি ৮৩ লাখ ১৮হাজার ২৫৭ টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় করা হয়েছে ৭ কোটি ৭৫ লাখ ২২ হাজার ৩৯৯ টাকা। এর মধ্যে সদর উপজেলায় ২০৬৮৪৮৫৬ টাকা।
২০২৫-২০২৬ অর্থ বছরে ভূমি উন্নয়ন কর (সংস্থা) আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৬১ লাখ ৩ হাজার ৩৪১ টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় করা হয়েছে ৬৫ লাখ ২৯ হাজার ৪৩৬ টাকা।
গত ২০২৪-২০২৫ অর্থ বছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা ৭ কোটি ২৭ লাখ ১৪ হাজার ৯৫ টাকার বিপরীতে আদায় করা হয়েছে ৭ কোটি ৫২ লাখ ৮৫ হাজার ৪৩৫ টাকা।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (রাজস্ব শাখা) মো. ওমর ফারুক জানান, ভূমি উন্নয়ন কর আদায় করতে নিয়মিত ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তাদের সার্বক্ষণিক তদারকি করার নির্দেশনা রয়েছে। তিনি জানান, ভূমি উন্নয়ন কর
দিতে হবে বলে অনেকে নামজারী করতে চায় না। এ জন্য ভূমির শ্রেণি পরিবর্তনের বিষয়ও নজরদারিতে থাকছে জেলা প্রশাসনের নিয়মিত তদারকিতে বকেয়াসহ কর আদায়ের হার নিয়মিত হচ্ছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার জানান,নামজারী পদ্ধতি ডিজিটাল করায় ভুমি উন্নয়ন কর (সাধারণ) আদায় বৃদ্ধি পেয়েছে। জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীথর সভাপতিত্বে নিয়মিত জেলা রাজস্ব সভায় ভুমি উন্নয়ন কর (সাধারণ এবং সংস্থা) আদায় বিষয়ে বিভিন্ন বিভাগের কর্মকর্তদের সাথে সভা এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা এবং কার্য তদারকি করা হয়। এতে ভূমি উন্নয়ন কর আদায় ত্বরান্বিত ও সন্তোসজনক হয়। বিভিন্ন সংস্থার ভূমি উন্নয়ন কর আদায়ে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সাথে সরাসরি যোগাযোগ রক্ষা করায় সংস্থার বকেয়াসহ হালনাগাদ কর আদায় করা সম্ভব হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরো জানান, পানি উন্নয়ন বোর্ড এবং সড়ক ও জনপথ বিভাগের অধিগ্রহণকৃত জমির ভুমি উন্নয়ন কর আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হয়। ও ভূমি উন্নয়ন কর আদায় সন্তোষজনক হওয়ায় সরকারের রাজস্ব আদায়ে ইতিবাচক প্রভাব ফেলছে। কর আদায়ের ক্ষেত্রে করদাতাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা রয়েছে।