মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী হরগঙ্গা সরকারি কলেজে অধ্যক্ষ পদে বদলিভিত্তিক পদায়ন পেয়েছেন কে.কে. গভ. ইনস্টিটিউশনের প্রাক্তন ছাত্র প্রফেসর মো. শামীম আহসান খান। এর আগে তিনি বরিশালের বাবুগঞ্জের একটি কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
প্রফেসর মো. শামীম আহসান খানের হরগঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়নের খবরে তাঁর সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান কে.কে. গভ. ইনস্টিটিউশনের শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
কে.কে. গভ. ইনস্টিটিউশনের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘কেকেজিয়ান পরিবার’-এর পক্ষ থেকে নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মো. শামীম আহসান খানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে তাঁর নতুন দায়িত্বে সাফল্য কামনা করা হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, অভিজ্ঞ ও দক্ষ শিক্ষাবিদ হিসেবে প্রফেসর শামীম আহসান খানের নেতৃত্বে হরগঙ্গা সরকারি কলেজের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রতিষ্ঠানটির একাডেমিক ও প্রশাসনিক ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি সাধিত হবে।