মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হারে শীর্ষস্থান অর্জন করেছে ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টির পাসের হার ৯৫ দশমিক ৮৩ শতাংশ।
উপজেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, মোট ১ হাজার ১৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৪৯ জন পাস করেছে। এ হিসাবে লৌহজং উপজেলায় পাসের হার ৮০ দশমিক ৭৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মোট ৫৯ জন।
ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের ৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৯ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে চারজন। ৯৩ দশমিক ৫৫ শতাংশ পাসের হার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে হলদিয়া সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ের ৯৩ জনের মধ্যে ৮৭ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে আটজন।
তৃতীয় অবস্থানে থাকা কাজিরপাগলা এ.টি. ইনস্টিটিউশনের পাসের হার ৯০ দশমিক ১৮ শতাংশ। প্রতিষ্ঠানটির ১১২ জন পরীক্ষার্থীর মধ্যে ১০১ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৩ জন।
এ ছাড়া শিমুলপাড়া উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৮৯ দশমিক ৫৮ শতাংশ, লৌহজং বালিকা উচ্চ বিদ্যালয়ে ৮৯ দশমিক ৩২ শতাংশ, পদ্মা উচ্চ বিদ্যালয়ে ৮৬ দশমিক ৫ শতাংশ এবং লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ে ৮৫ দশমিক ৭১ শতাংশ।
যশলদিয়া উচ্চ বিদ্যালয়ের পাসের হার ৭৭ দশমিক ৮ শতাংশ। বিদ্যালয়টির ৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৪ জন পাস করেছে।
ফলাফলে সবচেয়ে কম পাসের হার নওপাড়া উচ্চ বিদ্যালয়ে ৬৫ দশমিক ২২ শতাংশ। প্রতিষ্ঠানটির ১১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৫ জন পাস করেছে।