প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬
সিরাজদীখানে পল্লী বিদ্যুৎ সমিতির গ্যারেজে আগুন, রক্ষা পেল গাড়ি-মোটরসাইকেল-ট্রান্সফরমার
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্র ও গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় গ্যারেজে থাকা সরকারি পিকআপ, সাতটি মোটরসাইকেল, দুটি হেভি ট্রান্সফরমারসহ বিপুল পরিমাণ মূল্যবান বিদ্যুৎ সরঞ্জাম আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে।
সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে সিরাজদীখান বাজার এলাকার পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্র ও গ্যারেজে আগুন লাগার খবর পায় সিরাজদীখান ফায়ার স্টেশন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে তারা।
সিরাজদীখান ফায়ার স্টেশনের ইনচার্জ মো. আরিফ আনোয়ার বলেন, অগ্নিকাণ্ডে অভিযোগ কেন্দ্রে জমা থাকা কিছু অ্যানালগ মিটার, আসবাবপত্র ও সাধারণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে গ্যারেজে থাকা একটি ডাবল পিকআপ, সাতটি মোটরসাইকেল, দুটি হেভি ট্রান্সফরমার ও বিপুল পরিমাণ মূল্যবান মালামাল অক্ষত রয়েছে।
তিনি আরও বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো নিরূপণ করা হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্ত চলছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত