টুরিস্ট পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) জনাব মোঃ মাইনুল হাসান, বিপিএম, পিপিএম, এনডিসি আকস্মিক মুন্সীগঞ্জ জেলা সফর করেন। মঙ্গলবার সফরকালে অতিরিক্ত আইজিপি মুন্সীগঞ্জ পৌরসভার অন্তর্গত দার্শনিক স্থান ইদ্রাকপুর কেল্লার বিভিন্ন লোকেশন ঘুরে দেখেন ও গুরুত্বপূর্ণ প্রত্নসামগ্রী পরিদর্শন করেন।
এই সময় তিনি ঐতিহাসিক এই স্থানের সার্বিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। অতিরিক্ত আইজিপির সফরসঙ্গী হিসেবে ছিলেন ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, টুরিস্ট পুলিশ ঢাকা ।
উক্ত পরিদর্শনকালীন সময়ে উপস্থিত ছিলেন
মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম ও মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।