প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬
সরকারি আইনজীবীদের সাথে মতবিনিময় জেলা প্রশাসকের
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে নবযোগদানকৃত সরকারি আইনজীবীদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী । মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, পিপি অ্যাডভোকেট সুমন মিয়া সরদার, জিপি অ্যাডভোকেট তোতা মিয়া, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন ঢালী, এপিপিবৃন্দ, বিজ্ঞ এজিপিবৃন্দ এবং আইনজীবী নেতৃবৃন্দ।
মতবিনিময়কালে জেলা প্রশাসক সরকারি আইনজীবীদের দায়িত্ব পালনে পেশাগত দক্ষতা, সততা ও নিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সরকারি স্বার্থ সংরক্ষণ, মামলা পরিচালনায় কার্যকর সমন্বয় এবং ন্যায়বিচার নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত