প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রদান করা মুন্সীগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠান পেলো আর্থিক অনুদান
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের অনুকূলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা, কালচার অফিসার এরশাদ হাসান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, সাংস্কৃতিক ঐক্য পরিষদের সভাপতি মোজাম্মেল হোসেন সজল, জেলা জাসাসের সভাপতি হাসান জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আশরাউদ্দিন খানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধান এবং জেলার সাংস্কৃতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও সমৃদ্ধ করার লক্ষ্যে নির্বাচিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানসমূহের মাঝে এ আর্থিক অনুদান প্রদান করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এ অনুদান জেলার সাংস্কৃতিক চর্চা, সৃজনশীল কর্মকাণ্ড ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত