মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় অনুষ্ঠিত ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালিগাঁও ইউনিয়নকে ট্রাইবেকারে ৩-১ গোলে হারিয়ে জয়লাভ করেছে বেতকা ইউনিয়ন ফুটবল দল।
বুধবার (১২ আগস্ট) বিকেল ৪টায় বেতকা ইউনিয়ন ও বালিগাঁও ইউনিয়নের মধ্যে ম্যাচটি শুরু হয়। নির্ধারিত ৬০ মিনিটের খেলায় উভয় দলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালালেও কোনো দল গোলের দেখা পায়নি। ফলে ম্যাচের ফল নির্ধারণে ট্রাইবেকারের আশ্রয় নেওয়া হয়।
ট্রাইবেকারে বালিগাঁও ইউনিয়নকে ৩-১ গোলে পরাজিত করে বেতকা ইউনিয়ন। এ জয়ের মধ্য দিয়ে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বেতকা ইউনিয়ন পরবর্তী ধাপে যাওয়ার কৃতিত্ব অর্জন করে।