প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬
টঙ্গিবাড়ীতে দুই গাঁজা গাছসহ পরিচর্যাকারী গ্রেফতার
টঙ্গিবাড়ী প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে দুটি গাঁজা গাছসহ এর পরিচর্যাকারী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে টঙ্গিবাড়ী থানা পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) রাতে টঙ্গিবাড়ী উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের পশ্চিম পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. মোমিন ঢালী (৪৫)। তিনি পশ্চিম পাইকপাড়া গ্রামের মৃত আব্দুল জলিল ঢালীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায় আব্দুল্লাহ পুর পশ্চিম পাড়র এলাকার মোমিন ঢালীর একচালা ছাপড়া টিনের ঘরের দক্ষিণ পাশ থেকে দুটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এর মধ্যে একটি গাছের উচ্চতা আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি এবং অপরটির উচ্চতা প্রায় ৩ ফুট ৯ ইঞ্চি। মোমিন ঢালী ওই গাঁজা গাছ দুটির পরিচর্যা করতেন। এ ঘটনায় তার বিরুদ্ধে টঙ্গিবাড়ী থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। পরে বুধবার (১২ আগস্ট) গ্রেফতারকৃত আসামিকে মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে ।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত