সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেছেন, কৃষি জমি ও জলাশয় রক্ষায় অবৈধভাবে ড্রেজিং ও বালু ভরাটের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
বুধবার উপজেলার বাসাইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনাকালে উপরোক্ত কথা বলেন তিনি।
বুধবার রাত সাড়ে ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত
সিরাজদীখান উপজেলার বাসাইল ইউনিয়নের পাথরঘাটা, চরবিশ্বনাথ, সতুরচর ও গুয়াখোলা গ্রামে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে কৃষিজমি ও জলাশয় ভরাটের বিরুদ্ধে অভিযান চালিয়ে ব্যবহৃত সরঞ্জামাদি বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।
অভিযানকালে ড্রেজারের মাধ্যমে কৃষিজমি ও জলাশয় ভরাটের অভিযোগে বিভিন্ন ঘটনাস্থলে অভিযান চালানো হয়। তবে অভিযুক্ত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে অবৈধভাবে বালু ভরাটের কাজে ব্যবহৃত সরঞ্জামাদি বিনষ্ট করা হয়।