প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬
টঙ্গীবাড়িতে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার
টঙ্গীবাড়ি প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় মো. আব্দুর রহিম (৬৪) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে টঙ্গীবাড়ি থানা পুলিশ। তিনি টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা সারে ১১ টায় সময় টঙ্গীবাড়ি থানা পুলিশ অভিযান পরিচালনা করে আব্দুল্লাহপুর ইউনিয়নের নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মো. আব্দুর রহিম আব্দুল্লাহপুর গ্রামের মৃত সাইজ উদ্দিন মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গীবাড়ি থানার মামলা নম্বর ০৮/১১৪, তারিখ ৪ মে ২০২৬ খ্রিস্টাব্দে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর ৮/৯/১০/১২ ধারার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
টঙ্গীবাড়ি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম আহাম্মেদ বলেন সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয় পরে আইনগত প্রক্রিয়া শেষে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত