প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬
সিরাজদীখানে ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬৬ গ্রাম হেরোইনসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকার আইডিয়াল মেডিকেল হাসপাতালের ভূগর্ভস্থ তলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঢাকার গেন্ডারিয়া থানার সাখারী নগর লেনের মৃত মোহাম্মদ আলীর ছেলে মাহমুদুল হাসান (৪৩), শ্যামপুর থানার পশ্চিম জুরাইন এলাকার সাদেক ভূঁইয়ার ছেলে মো. দিনার ভূঁইয়া ওরফে কাজল (৩৮), গেন্ডারিয়া থানার সতিশ সরকার রোডের মৃত আনোয়ার ঢালীর ছেলে মো. ফরহাদ হোসেন (৩৮) এবং ফরিদপুরের সালথা থানার আটঘর এলাকার মো. শহীদ শেখের ছেলে শফিকুল ইসলাম (২৪)।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত