মুন্সীগঞ্জের সিরাজদীখানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাঈম শেখ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া গ্রামের মেসার্স মুক্তার ট্রেডার্সের সামনে পাকা সড়ক থেকে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার নাঈম শেখ উপজেলার হিরণের খিলগাঁও গ্রামের টিটু শেখের ছেলে।
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সন্দেহভাজন হিসেবে নাঈম শেখকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকের বিস্তার রোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।