প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা
টঙ্গীবাড়ি প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড, হাসপাতাল প্রাঙ্গণ, আশপাশের সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিশেষভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা করা হয়। এ সময় হাসপাতালের পরিবেশকে আরও পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও রোগীবান্ধব রাখতে সংশ্লিষ্টরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন।
টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মালেক বলেন হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের নিয়মিত দায়িত্ব। বিশেষ দিনকে কেন্দ্র করে আজ হাসপাতাল প্রাঙ্গণে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। রোগী ও তাদের স্বজনদের জন্য একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে আমরা সবসময় সচেষ্ট।”
তিনি আরও বলেন, হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি রোগীদের সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত