প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬
গজারিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি.
জুয়েল দেওয়ান,গজারিয়া
পবিত্র পহেলা রবিউল আউয়াল উপলক্ষে মুন্সীগঞ্জের গজারিয়ায় জশনে জুলুসে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টার দিকে কাদেরিয়া তৈয়্যেবিয়া তাহেরিয়া আলিয়া মডেল মাদ্রাসা ব্যবস্থাপনায় আঞ্জুমানে রহমানিয়া মঈনিয়া মাইজভান্ডারীয়া গজারিয়া থানা কমিটির আয়োজনে
ভবেরচর কলেজ রোড এলাকা থেকে র্যালিটি বের হয়। র্যালিটি ভবেরচর বাসস্ট্যান্ড ও মহাসড়ক প্রদক্ষিণ করে ভবেরচর কাদেরিয়া তৈয়্যেবিয়া তাহেরিয়া আলিয়া মডেল মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে এলাকার শত শত সুন্নি জনতা ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
র্যালিতে অংশগ্রহণকারীদের হাতে নাতে রাসূল (সা.)-সংবলিত ব্যানার ও পতাকা দেখা যায়। নবীপ্রেমের বিভিন্ন স্লোগান, দরুদ-সালাম ও নাতে রাসূল (সা.)-এর সুমধুর পরিবেশনায় মুখর হয়ে ওঠে রাজপথ।
পরে মাদ্রাসা প্রাঙ্গণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। খলিফা-এ-গাউসুল আজম আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আহ্বায়ক মাওলানা গাউসুল আজম হাসান আল মাইজভান্ডারীর পরিচালনায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন গজারিয়া থানার আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রধান উপদেষ্টা প্রফেসর এ কে এম গিয়াস উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পহেলা রবিউল আউয়ালের এই মহাসমাবেশে সর্বস্তরের সুন্নি জনতার অভূতপূর্ব অংশগ্রহণ প্রমাণ করে যে, রাসূলুল্লাহ (সা.)-এর মিলাদ ও তাঁর প্রতি ভালোবাসার বার্তা মুমিন হৃদয়ের মূল স্পন্দন। তিনি সুন্নি জুলুসে দলে দলে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সফল করায় সবাইকে ধন্যবাদ ও মোবারকবাদ জানান।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত