প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬
মুন্সীগঞ্জে তিন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা
মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে জেলা শহরের সদর জেনারেল হাসপাতাল এরিয়াতে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না খাতুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আতিকুর রহমান টিপুসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযানকালে নূরজাহান হাসপাতালে পর্যাপ্ত সংখ্যক ডিপ্লোমা নার্স না থাকা এবং প্রয়োজনীয় কাগজপত্রে অনিয়ম পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নিপুণ ডায়াগনস্টিক সেন্টারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডেঙ্গু পরীক্ষা নেওয়া এবং প্রয়োজনীয় ল্যাব টেকনিশিয়ান বা টেকনোলজিস্ট না থাকায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মডার্ন ডায়াগনস্টিক সেন্টার শাখা-২ এক্স-রে টেকনোলজিস্ট না থাকা, প্রয়োজনীয় সনদের ঘাটতি এবং লাইসেন্স নবায়ন না করার কারণে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সিভিল সার্জন ডা. সাজেদা বেগম বলেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের লাইসেন্স, জনবল, প্রয়োজনীয় সনদসহ সার্বিক কার্যক্রম নিয়মিত তদারকি করা হবে। যেসব প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে লাইসেন্স নবায়ন না করে কার্যক্রম পরিচালনা করছে, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। প্রয়োজনে আইন অনুযায়ী এসব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।
তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অনিয়ম ও ভোগান্তি রোধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত