প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬
সিরাজদীখানে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শবনম সুলতান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আসিফউল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু, বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আওলাদ হোসেন, কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, সিরাজদীখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা হাবিবুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
সভায় উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা, সরকারি সেবার মান বৃদ্ধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত