মুন্সীগঞ্জের শ্রীনগরে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় অনুষ্ঠিত কমিউনিটি সভায় প্রধান অতিথি গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক ডালিয়া ইয়াসমিন অংশগ্রহণকারীদের সঙ্গে উন্মুক্ত আলোচনা করেছেন। এ সময় তিনি শিশু ও নারীর অধিকার, শিশুর যথাযথ বিকাশ ও শিক্ষা, পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতিরোধ, মাদক ও ডেঙ্গু প্রতিরোধ, নিরাপদ মাতৃত্ব, বাল্যবিবাহ এবং সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।
গতকাল সোমবার শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের পূর্ব বেজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত কমিউনিটি সভায় প্রধান অতিথির বক্তব্যকালে উন্মুক্ত আলোচনা করেন তিনি।
মুন্সীগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের পূর্ব বেজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক কমিউনিটি সভার আয়োজন করা হয়। জেলা তথ্য অফিসার তপন চন্দ্র বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক ডালিয়া ইয়াসমিন।
সভায় পূর্ব বেজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ শতাধিক নারী ও পুরুষ অংশ নেন। পরে জুশুরগাঁও গ্রামে একটি উঠান বৈঠক করা হয়েছে বলে জানা গেছে।