প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬
গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী নিহত
নিজস্ব প্রতিবেদক, গজারিয়া
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর কলেজ রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার ভবেরচর কলেজ রোড সংলগ্ন ইউটার্নে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আবুল কাশেম (৩৫)। তিনি গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের জৈষ্ঠ্যতলা গ্রামের মৃত আলী আহমদের ছেলে। আবুল কাশেম ভিটিকান্দি এলাকার জেএমআই ইন্ডাস্ট্রিতে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতো মঙ্গলবার সকালে আবুল কাশেম বাইসাইকেল নিয়ে কর্মস্থল জেএমআই ইন্ডাস্ট্রির উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে ভবেরচর কলেজ রোড সংলগ্ন ইউটার্নে পৌঁছালে ঢাকাগামী লেনে একটি কাভার্ড ভ্যান তার বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে আবুল কাশেম রাস্তায় ছিটকে পড়েন। পরে আশপাশের লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাদ করিম বলেন, "সকাল ৮টার দিকে তাকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে আমরা তাকে মৃত ঘোষণা করি। হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছিল।"
এ বিষয়ে ভবেরচর হাইওয়ে থানার ওসি শাহ কামাল আখন্দ বলেন, "নিহতের লাশ বর্তমানে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।"
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত