প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬
সিরাজদীখানে চোলাইমদ ও ইয়াবাসহ ২ জন গ্রেপ্তার
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে পৃথক অভিযান চালিয়ে ২০ লিটার চোলাইমদ ও ১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের পালপাড়া গ্রামের শীতলা মন্দিরের সামনে পাকা সড়ক থেকে ২০ লিটার চোলাইমদসহ মো. ওয়াসিম খান (৪৫)কে গ্রেপ্তার করা হয়। তিনি শেখরনগর ইউনিয়নের সিংগারডাক গ্রামের মৃত মোসলেম খানের ছেলে।
অপরদিকে, একই দিন রাত সাড়ে ১০টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের রামানন্দ গ্রাম থেকে ১৯ পিস ইয়াবাসহ মো. মনির হোসেন (৫০)কে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত আমির উদ্দিন মুন্সীর ছেলে।
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, পৃথক দুটি স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত