কামরুজ্জামান রতন এমপি বলেন
মুন্সীগঞ্জে জামায়াত-এনসিপি-নাগরিক পরিষদ একই পরিবার
মুন্সীগঞ্জে জামায়াত-এনসিপি- নাগরিক পরিষদ সবাই এক পরিবার বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য কামরুজ্জামান রতন এমপি। বুধবার দুপুরে মুন্সীগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের অডিটরিয়ামে জেলা ছাত্র অধিকার পরিষদের আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভার উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য কামরুজ্জামান রতন এমপি বলেন, জেলার ৬টি উপজেলার হাজার হাজার মানুষ প্রবাসে রয়েছে। এখনও তরুন ও যুব সমাজ প্রবাসে যাওয়া অব্যাহত রেখেছে। তাদের নানাবিধ সমস্যা গুলো সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান প্রতিমন্ত্রীকে।