মুন্সীগঞ্জে গণশুনানি শেষে জেলা প্রশাসক নাগরিকদের অভিযোগের বিষয়ে
দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ
🔸এমন উদ্যোগে সেবাগ্রহীতাদের সন্তোষ প্রকাশ
🔸প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ জোরদার হবে
মুন্সীগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ে বুধবার
গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এতো জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী একাধিক অভিযোগের বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
অন্য দিকে গণশুনানির মাধ্যমে নাগরিকদের বিভিন্ন সমস্যা সরাসরি শুনে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ায় সেবাগ্রহীতারা সন্তোষ প্রকাশ করেন। জেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রমে সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের যোগাযোগ আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গণশুনানিতে অংশ নেওয়া নাগরিকরা তাদের ব্যক্তিগত ও সামষ্টিক বিভিন্ন সমস্যা তুলে ধরেন। জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী গুরুত্ব
সহকারে সেবাগ্রহীতাদের কথা শোনেন এবং সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ ছাড়া যেসব অভিযোগ ও আবেদন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সঙ্গে সম্পৃক্ত, সেসব বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।