আজ শনিবার থেকে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন শুরু (সাব হেড)
মুন্সীগঞ্জে প্রথম রাউন্ডের টিকাদান
কার্যক্রম চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত
🔸দ্বিতীয় রাউন্ড চলবে ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত
🔸 দুই রাউন্ডে দেওয়া হবে দুই ডোজ
🔸এক বছর থেকে তদুধর্ব সকল জনগনকে
(গর্ভবতী মা ব্যতিত) দেওয়া হবে
🔸 প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত
টিকাদান কেন্দ্রে
🔸গুরুতর অসুস্থ বা বেশি জ্বর থাকলে টিকা দেওয়া যাবে না
আজ ২২ আগষ্ট শনিবার সকাল ৮টা থেকে মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইনের প্রথম রাউন্ডের ওরাল কলেরা টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। চলবে আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত।
এরই অংশ হিসেবে আজ শনিবার সকাল ৯টার দিকে শহরের উপকন্ঠ নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে "ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন" এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য কামরুজ্জামান রতন।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগমসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ কর্মকর্তাবৃন্দ।
সিভিল সার্জন ডা. সাজেদা বেগম জানিয়েছেন, এক বছর থেকে তদুধর্ব সকল জনগনকে
(গর্ভবতী মা ব্যতিত) ওরাল কলেরা টিকা দেওয়া হবে। পূর্বে ওরাল কলেরা ভ্যাকসিন পেয়ে থাকলেও অথবা কলেরা রোগে আক্রান্ত হলেও সকল জনগণকে টিকা খাওয়াতে হবে। দুই রাউন্ডে দুই ডোজ খাওয়ানো হবে। প্রথম রাউন্ডে এক ডোজ এবং দ্বিতীয় রাউন্ডে আরেকটি ডোজ।
আজ ২২ আগষ্ট শনিবার থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম রাউন্ড এবং ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দ্বিতীয় রাউন্ডে কলেরা টিকাদান ক্যাম্পেইন সেশন চলাকালীন নিয়মিত ইপিআই টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে।
সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম আরপ বলেন,
টিকাদানকারী সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টিকাদান কেন্দ্রে অবস্থান করে টিকাদান কার্যক্রম পরিচালনা করবেন। শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে। প্রতি রাউন্ডে ১ ডোজ করে দুই রাউন্ডে মোট ২ ডোজ ওরাল কলেরা ভ্যাকসিন খাওয়ানো হবে।
সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম আরও জানিয়েছেন, কলেরা টিকাদান ক্যাম্পেইন চলাকালে গুরুতর অসুস্থ বা বেশি জ্বর থাকলে তাকে টিকা দেওয়া যাবে না। অসুস্থ অথবা হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিকে টিকা দেওয়া যাবে না (সুস্থ হওয়ার পর ক্যাম্পেইন চলাকালীন যে কোন টিকাকেন্দ্র থেকে টিকা নেওয়া যাবে)। এছাড়া পূর্বে কলেরা টিকার কোন বিরূপ প্রতিক্রিয়া হয়েছিল এমন কাউকে টিকা দেওয়া যাবে না। একই সঙ্গে কখনোই অভিভাবকের ইচ্ছার বিরুদ্ধে শিশুকে টিকা দেওয়া যাবে না।