প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬
গজারিয়ায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ.
জুয়েল দেওয়ান, গজারিয়া
মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে গৃহ নির্মাণ মঞ্জুরির ঢেউটিন এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
গতকাল রোববার বিকাল ৫টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে সহায়তার ঢেউটিন ও নগদ অর্থ তুলে দেন মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অগ্রাধিকার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত পুনর্বাসিত হতে পারে এবং মাথার ওপর নিরাপদ ছাদ গড়ে তুলতে পারে, সে লক্ষ্যেই এই সহায়তা প্রদান করা হচ্ছে। কোনো প্রকৃত ক্ষতিগ্রস্ত যেন সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সরকার সার্বিক নজরদারি রাখছে।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফছা নাদিয়ার সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের সহধর্মিণী নূরে জান্নাত রশ্মি, উপজেলা এলজিইডির প্রকৌশলী সামিউল আরেফিন গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি নকীব আকরাম, জেলা বিএনপির সদস্য ইসহাক আলী, মাসুদ ফারুক, গজারিয়া যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা তপন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিয়নের সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফছা নাদিয়া জানান, স্বচ্ছতার ভিত্তিতে প্রস্তুতকৃত তালিকার মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবার ও ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান চিহ্নিত করে এই ঢেউটিন ও নগদ অর্থ বণ্টন করা হয়েছে। এ ধরনের সহায়তা কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তথ্যমতে, দূর্যোগের ক্ষতিগ্রস্তদের জন্য ৩৬ টি পরিবারকে গৃহ পুনর্নির্মাণের জন্য এক বান্ডিল করে ঢেউটিন এবং নগদ ৩ হাজার টাকার দেওয়া হয়। সে সঙ্গে নদীভাঙন কবলিত ১০০টি পরিবার কে ২ হাজার টাকা করে দেওয়া হয়।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত