সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি থেকে উত্তরণের দাবীতে মুন্সীগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের থানারপুল এলাকার জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে। মিছিলে ‘কে বলেরে জিয়া নাই, জিয়া ছাড়া বাংলায়। এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে। জামাত-শিবির রাজাকার, এই মূহুর্তে বাংলাদেশ ছাড়’-প্রভৃতি শ্লোগান দেওয়া হয়েছে।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দক্ষিন কোর্টগাঁও এলাকার পতাকা একাত্তরের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে বক্তৃতা করেন জেলা যুবদলের আহবায়ক মজিবর রহমান দেওয়ান ও সদস্য সচিব মুহাম্মদ মাসুদ রানা।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য কাজী আবু সুফিয়ান বিপ্লব, মুন্সীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট মো. আরিফ হোসেন, সদর উপজেলা যুবদলের আহবায়ক অ্যাডভোকেট মো. নুর হোসেন, শহর যুবদলের আহবায়ক মো. এনামুল হক, সদস্য সচিব মো. রায়হান কবির, সিরাজদীখান উপজেলা যুবদলের আহবায়ক মো. ইয়াসিন সুৃমন, গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মাহাদী ইসলাম বাবু, সরকারি হরগঙ্গা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মোস্তফা হাবিবে আলম শাহরিয়ার, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মহসিন হোসেন, মাকসুদুল আলম বাবু, মজিবুর রহমান চঞ্চল প্রমুখ।#