প্রিন্ট এর তারিখ : ২৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬
গজারিয়ায় ‘নুর জাহান রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার’ উদ্বোধন.
জুয়েল দেওয়ান, গজারিয়া
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী সড়কে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে নুর জাহান রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার।
গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার চর বাউশিয়া মধ্যমকান্দি এলাকায় মনোরম পরিবেশে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।
দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, শুভাকাঙ্ক্ষী ও রেস্টুরেন্টের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ সোহেল খন্দকার জানান, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ রেস্টুরেন্টে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা ও অতিথিদের জন্য প্রশস্ত জায়গা রয়েছে। বিয়ে, গায়ে হলুদ, সেমিনারসহ বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠান আয়োজনের সুবিধা থাকবে। পাশাপাশি অতিথিদের পছন্দ অনুযায়ী খাবারের মেনু সাজানোর সুযোগও রাখা হয়েছে।
তিনি বলেন, এ এলাকার মানুষের বিনোদন ও উপভোগের নতুন স্বপ্ন নিয়ে আমাদের এই যাত্রা। এলাকাবাসীর ভালোবাসা, সহযোগিতা ও উপস্থিতিই আমাদের কাজের অনুপ্রেরণা। আমরা গ্রাহকদের মানসম্মত সেবা দেওয়ার প্রত্যাশা করছি।#
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত