মুন্সীগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক
বন্দীদের স্বাভাবিক জীবনে পূর্ণবাসনের লক্ষ্যে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা
মুন্সীগঞ্জের সময় রিপোর্ট
মুন্সীগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় জেলা প্রশাসক জেলা কারাগারে থাকা বন্দীদের মানবিক ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং বন্দীদের সংশোধন শেষে সুস্থ, স্বাভাবিক ও দায়িত্বশীল জীবনে পুনর্বাসনের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। সোমবার জেলা কারাগার পরিদর্শনকালে জেলা প্রশাসক
উপরোক্ত নির্দেশনা দিয়েছেন।
এর আগে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী জেলা কারাগারের সার্বিক কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি বন্দীদের খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন বিষয়ে অবহিত হন।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন পিপিএম, জেল সুপার মোঃ জান্নাত-উল-ফারহাদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আলাল উদ্দিন এবং কারা কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।