প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬
টঙ্গীবাড়িতে মুসলিম সুইটস এন্ড বেকারি মালিককে জরিমানা
মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার টঙ্গীবাড়ি বাজারে অভিযান চালিয়ে এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর বারোটা থেকে দেড়টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
তিনি জানান, বাজারটির বিভিন্ন দোকান সমূহে মনিটরিং করেছে। মনিটরিং কালে মুসলিম সুইটস এন্ড বেকারিতে দেখা গেছে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই, রসমালাই প্রভৃতি খাদ্য দ্রব্য প্রস্তুত করা হচ্ছে, দই ও রস মালাইয়ের পাত্রে উৎপাদনের তারিখ মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা হচ্ছে না। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ ইকবাল হোসেনকে দশ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্য সম্মত প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য প্রস্তুত করার নির্দেশ দেয়া হয়।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন ও টঙ্গীবাড়ি থানা পুলিশের একটি দল।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত