আপনি শুধু ক্রীড়াক্ষেত্রে সফলতা লাভ করেননি। জাতীয়তাবাদী দলের তারেক রহমানের বিশ্বস্ত সৈনিক হিসেবে রাজপথে অতন্দ্র প্রহরী ছিলেন। তাই প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাকে খেলাধুলার ইভেন্টসগুলোকে রক্ষার জন্য, যুবসমাজকে খেলাধুলার দিকে ডাইভার্ট করার জন্য যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব যথাযথ ভাবে পালন করে যাচ্ছেন।
কামরুজ্জামান রতন এমপি বলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কাছে কিছু দাবি উত্থাপন করেছিলাম। তিনি মুন্সীগঞ্জে এসেই সবকিছু শুনেছেন। প্রতিমন্ত্রীর মুখ থেকেই তা শুনতে উদাত্ত আহ্বান জানাচ্ছি। তিনিই বলবেন, মুন্সীগঞ্জকে তিনি কতোটা ভালোবাসেন।
কামরুজ্জামান রতন এমপি কৃতজ্ঞতা প্রকাশ করে বলোন, এই ইভেন্টসে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন। আজকের এই খেলার মাঠ দেখেছি আমার রাজনৈতিক জীবনেও কোনোদিন এরকম একেবারে এইভাবে কানায় কানায় পূর্ণ বা দলমত নির্বিশেষে সবাইকে একাকার কোনো কোনো প্রোগ্রাম দেখিনি।
কামরুজ্জামান রতন এমপি আরও বলেন, আমাদের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং ৬টি উপজেলার ইউএনওরা দিন-রাত পরিশ্রম করে কিভাবে এই খেলাটাকে সার্থক করলো, তা দেখেছি। আমরা একটা পরিবার। প্রতিমন্ত্রীকে জানাতে চাই, আমাদের উন্নয়নে তারেক রহমানের যেকোনো নির্দেশনা আমরা ইনশাআল্লাহ অক্ষরে অক্ষরে পালন করবো।