গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জ শহরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে জেলা শহরের থানারপুল এলাকায় এ সমাবেশ করে। এসময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক জাকারিয়া আহমেদ সাদ, সদস্য সচিব জাহিদ হাসান, যুগ্ম সদস্য সচিব ফারদিন হাসান আবির, যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান, ছাত্র প্রতিনিধি মো. রাজু প্রমুখ।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র নেতারা গোপালগঞ্জে ছাত্র রাজনীতির নামে এনসিপির নেতাকর্মীদের উপর হামলা ও সন্ত্রাসী কর্মকান্ডে তীব্র নিন্দা জানান। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন।#