প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬
লৌহজংয়ের বৌলতলী ইউনিয়নে যুবদলের মাদকবিরোধী মানববন্ধন
তাজুল ইসলাম রাকিব
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও মাদক নির্মূলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বৌলতলী চৌরাস্তায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বৌলতলী ইউনিয়ন শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৌলতলী ইউনিয়ন যুবদলের সভাপতি নূর হোসেন মোল্লা সাধুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম খাঁনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে মানববন্ধনে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা যুবদলের আহ্বায়ক মোক্তার হোসেন খাঁন।এসময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক অবাক, লৌহজং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাদল হাওলাদার। এছাড়াও উপস্থিত ছিলেন আ.রহমান দপ্তরী,মনির হোসেন শিকদার,রিপন মোড়ল, মোস্তাক আহমেদ, সাজিম মোল্লা, জোনায়েদ আহমেদ, শাহজাহান হাওলাদার,শাহীন খাঁন,হাজী ইস্রাফিল শেখ, সাইফুল ইসলাম মোল্লা,হুমায়ূন দপ্তরী, লিংকন দপ্তরী।
মানববন্ধনে যুবদলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় হাতে ব্যানার নিয়ে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখার আহ্বান জানান।
বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তুলতে নিয়মিত সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
মানববন্ধনে বৌলতলী ইউনিয়ন যুবদলের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত