মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি ও সিরাজদীখান উপজেলার সীমানায় তালতলা-গৌরগঞ্জ খালের উপর থাকা কুন্ডেরবাজার বেইলী ব্রিজের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ।
শনিবার সকাল সাড়ে ৯টায় তিনি বেইলী ব্রীজের সংস্কার কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন এবং গুনগত মান ঠিক রেখে দ্রুত সংস্কার কাজ শেষ করার নির্দেশ দেন।
আব্দুস সালাম আজাদ এমপি দ্রুত সময়ের মধ্যে ব্রিজের সংস্কার কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করে জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে হবে।
এ সময় তিনি ব্রিজ নির্মাণকাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান এবং এ কাজে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।