জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শিল্প সাহিত্য ও সংগীত নিয়ে আলোচনা, কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মুন্সীগঞ্জে পালন করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ৫০ তম প্রয়াণ দিবস।
শনিবার অবয়ব সাংস্কৃতিক কেন্দ্র মুন্সীগঞ্জ কর্তৃক আয়োজিত প্রয়াণ দিবসে কবির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়৷
উক্ত অনুষ্ঠানে করেন
অবয়ব সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি এডভোকেট কে এম সাইফুল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবি তাহের মাহমুদ৷
অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শিল্প সাহিত্য ও সংগীত নিয়ে আলোচনা করেন কবি ও প্রাবন্ধিক করীম রেজা, কবি ও প্রাবন্ধিক কাজী মহম্মদ আশরাফ এবং কবি ও প্রাবন্ধিক গোলাম আশরাফ খান উজ্জ্বল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কার্য নির্বাহী সদস্য মো. অপূর্ব সূচনা, নির্বাহী সদস্য জামান আহমেদ, সাবেক সভাপতি কাইয়ুম রতন, সাংবাদিক ও সংগঠক রাজ মল্লিক৷
অনুষ্ঠানে নজরুলের কবিতা আবৃত্তি করেন সংগঠেন সদস্য রাইসা আহমেদ অধরা এবং নজরুল সংগীত পরিবেশন করেন সংগঠনের অর্থ সম্পাদক সৌম্য মণ্ডল ও সাউদা মনি প্রমুখ৷
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অবয়ব সাংস্কৃতিক কেন্দ্রের কার্য নির্বাহী সদস্য নাহিদ সুলতানা, সহ-সভাপতি মিজানুর রহমান জুয়েল, অনুবাদক ও কবি মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল , সাংস্কৃতিককর্মী মোঃ চঞ্চল ও সংগঠনের সদস্য মুরাদ হোসেন৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অবয়ব সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক অনু ইসলাম৷