সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের আইনজীবী হিসেবে উত্তীর্ণ হয়েছেন মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কৃতি সন্তান প্রিয়াঙ্কা আক্তার। তিনি উপজেলার কোলা ইউনিয়নের গৌড়িপুরা গ্রামের প্রয়াত ডা. মো. দ্বীন ইসলামের মেয়ে। এ আইনজীবীর সাফল্যে গর্বিত স্থানীয় জনগণ ও শিক্ষাজীবীরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে দেশের উচ্চ আদালতে ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন। গত রবিবার সন্ধ্যায় নিজ বাড়িতে প্রতিষ্ঠিত ‘ভাই-বোন ল চেম্বারে’ স্থানীয় এলাকাবাসী, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও বন্ধু-বান্ধবরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।
প্রিয়াঙ্কা আক্তার বেলতলী জি. জে. উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন কলেজ থেকে এইচএসসি এবং বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম সম্পন্ন করেন। দীর্ঘদিন তিনি মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে শিক্ষানবীশ আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। স¤প্রতি অনুষ্ঠিত হাইকোর্ট ডিভিশনের আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষায় তিনি সফলতার সঙ্গে উত্তীর্ণ হন।
প্রিয়াঙ্কা আক্তার বলেন, আইনের শিক্ষাকে কাজে লাগিয়ে আমি সমাজের অবহেলিত, গরিব-দু:খী ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে চাই। সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য।#