প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬
সিরাজদীখানে প্রধানমন্ত্রীর গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতিমূলকসভা
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে প্রধানমন্ত্রীর গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসা. কামরুন্নাহা, ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল হোসেন মিঞা, কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা।
সভায় প্রতিযোগিতাটি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে খেলার মাঠ প্রস্তুত, অংশগ্রহণকারী দল ও শিক্ষার্থীদের সম্পৃক্ততা এবং সার্বিক ব্যবস্থাপনার বিষয়গুলো গুরুত্ব বিষয় নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত