বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, মুন্সীগঞ্জ-এর জেলা কমান্ড্যান্ট হিসেবে যোগদান করেছেন মোহাঃ কামরুল ইসলাম। রোববার তিনি জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় নবযোগদানকৃত জেলা কমান্ড্যান্টকে ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় জেলা প্রশাসক তাঁকে যথাযথ দায়িত্ববোধ, কর্তব্যনিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
একই সঙ্গে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্বিক ব্যবস্থাপনা এবং জেলার আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, বর্তমান কর্মস্থলে যোগদানের পূর্বে জনাব মোহাঃ কামরুল ইসলাম যশোর আনসার ব্যাটালিয়ন (২৯ বিএন), নাভারণ, যশোরে উপপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।