প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীবাড়িতে চাঁদাবাজির অভিযোগে যুবক আটক, পুলিশে সোপর্দ করল ছাত্র প্রতিনিধিরা
টঙ্গীবাড়ি প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে চাঁদাবাজির অভিযোগে হৃদয় শেখ (২৮) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় ছাত্র প্রতিনিধিরা।
সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে টঙ্গীবাড়ি থানা গেটসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত হৃদয় উপজেলার আমতলী গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, থানা গেট এলাকার শাহীন কম্পিউটার নামের একটি দোকান থেকে আটক হৃদয় দীর্ঘদিন ধরে নানা অজুহাতে চাঁদা দাবি ও আদায় করে আসছিলেন। ঘটনার দিন সন্ধ্যায় তিনি পুনরায় ওই দোকানে চাঁদা তুলতে আসলে ভুক্তভোগী ব্যবসায়ী লোকজনকে খবর দেন। পরে স্থানীয় ছাত্র প্রতিনিধিরা তাকে হাতেনাতে আটক করে থানায় খবর দিলে পুলিশ তাকে হেফাজতে নেয়।
ভুক্তভোগী ব্যবসায়ী শাহীন বলেন হৃদয় দীর্ঘদিন ধরে বিভিন্ন ভয়ভীতি ও অজুহাত দেখিয়ে আমার কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল। বিষয়টি নিয়ে আমি ইতিপূর্বে থানায় লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) করেছিলাম। সোমবার সন্ধ্যায় সে আবার টাকা চাইতে এলে আমি স্থানীয়দের ডেকে তাকে আটক করাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামীম আহমেদ জানান, চাঁদাবাজির অভিযোগে আটককৃত যুবককে থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত