প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬
সিরাজদীখানে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
সিরাজদীখান প্রতিনিধি
নজরুল বর্ষ উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদীখানে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. কামরুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার প্রবীণ মো. সোলেমান, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আসিফউল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু, সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী এবং শহীদ মোস্তফা জামান সমুদ্রের মা মাসুদা জামানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাম্যবাদী চেতনা বাঙালির সাংস্কৃতিক ও সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। নতুন প্রজন্মের কাছে নজরুলের সৃষ্টিকর্ম ও মানবিক মূল্যবোধ তুলে ধরতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তাঁরা আরও বলেন, নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, মানবিক মূল্যবোধ ও বিদ্রোহী সত্তা তরুণ প্রজন্মকে দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করতে পারে। সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা নজরুলের সাহিত্য ও সংগীতের সঙ্গে আরও গভীরভাবে পরিচিত হওয়ার সুযোগ পাবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত