শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রসঙ্গে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেছেন, প্রতিযোগিতা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সমন্বয়ে এসব কমিটি প্রতিযোগিতা সফল করার লক্ষে কাজ করবে। এছাড়া প্রতিযোগিতার প্রচারে পোস্টার, ব্যানার ও ফেস্টুনে বাধ্যতামূলকভাবে ‘নজরুল বর্ষ-এর লোগো ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী আরও বলেন, নজরুল বর্ষের মূল চেতনা ধারণ করে তাঁর সাহিত্য, সংগীত ও জীবনদর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।