বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও কুরুচিপূর্ণ অপপ্রচারের প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সিরাজদীখান বাজার সড়ক প্রদক্ষিণ করে সন্তোষপাড়া গ্রামের গোয়ালবাড়ী মোড়ে গিয়ে শেষ হয়। পরে গোয়ালবাড়ী মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল, খলিলুর রহমান মাহামুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক হাজী নুর হোসেন, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম অহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ফরহাদ।
জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লার সঞ্চালনায অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াছিন সুমন, সদস্য সচিব শাহাদাৎ শিকদার, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল ইসলাম, সদস্য সচিব শেখ মো. রাসেল, কৃষকদলের সভাপতি হাফেজ আলমগীর, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জাসাস সভাপতি সাইফুল ইসলাম সানু প্রমুখ।#