প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬
হাটলক্ষীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ফলজ চারা বিতরণ
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে পরিবেশের প্রতি সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে হাট লক্ষীরগঞ্জ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, শিক্ষা উপকরণ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে 'ব্যতিক্রম সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা'র উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। পাশাপাশি বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীর মধ্যে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা তৈরির পাশাপাশি প্রকৃতির প্রতি দায়িত্বশীল হওয়ার বার্তা দেওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ হাজরা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যতিক্রম সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা'র সভাপতি অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন।
এছাড়াও উপস্থিত ছিলেন ব্যতিক্রম সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার সদস্য সন্ধ্যা আক্তার, বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান সাইদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক সাকিব আহমেদ বাপ্পি।

আয়োজকরা জানান, শুধু বৃক্ষরোপণ করলেই পরিবেশ রক্ষা সম্ভব নয়; রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণও সমান গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার্থীদের হাতে ফলজ চারা তুলে দেওয়ার মাধ্যমে তাদের ছোটবেলা থেকেই গাছের প্রতি দায়িত্বশীল করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত