প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬
গজারিয়ায় ওএমএস কার্যক্রমের উদ্ধোধন করলেন এমপি রতন.
জুয়েল দেওয়ান, গজারিয়া
মুন্সীগঞ্জের গজারিয়ায় নিম্নআয়ের মানুষের মধ্যে সাশ্রয়ী মূল্যে খাদ্যশস্য সরবরাহের লক্ষ্যে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রি (ওএমএস) কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার সকাল ১১টার দিকে উপজেলার ভবেরচর হাসপাতাল রোড এলাকায় এ কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের সংসদ সদস্য কামারুজ্জামান রতন।
উদ্বোধনকালে সংসদ সদস্য কামারুজ্জামান রতন বলেন, নিম্নআয়ের মানুষের খাদ্য সহায়তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। ন্যায্যমূল্যে চাল ও অন্যান্য খাদ্যপণ্য বিক্রির মাধ্যমে সাধারণ মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। ওএমএস কার্যক্রমে যাতে প্রকৃত নিম্নআয়ের মানুষ সুবিধা পান, সেদিকে সংশ্লিষ্টদের নজর রাখার আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক নুরমহল আশরাফীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়া, জেলা খাদ্য নিয়ন্ত্রক লিটন কুমার প্রামাণিক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রফেসর গিয়াসউদ্দিন, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকারসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সাজোয়ার রহমান বলেন, উপজেলার ৬টা বিক্রয় কেন্দের মাধ্যমে এই কার্যক্রম উদ্ধোধন হয়েছে। প্রতিটি বিক্রয় কেন্দ্রে ১ টন আটা ও ১ টন চাউল রয়েছে। ধারাবাহিক ভাবে প্রতিটি ইউনিয়নেই এই কার্যক্রম পরিচালিত হবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত