প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬
মতবিনিময় সভায় জেলা প্রশাসক সমন্বিত উদ্যোগে মুন্সীগঞ্জে শুভ জন্মাষ্টমী উদযাপনের লক্ষ্যে ব্যবস্থা গ্রহণের নির্দেশ
মুন্সীগঞ্জের সময় রিপোর্ট
শুভ জন্মাষ্টমী যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, সুষ্ঠু ব্যবস্থাপনা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে পূজা উদযাপন পরিষদের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী উপরোক্ত নির্দেশনা দিয়েছেন।
মতবিনিময় সভায় শুভ জন্মাষ্টমী সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষ্যে গৃহীতব্য সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতকরণ, পরিবেশের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জরুরি স্বাস্থ্যসেবা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ প্রয়োজনীয় সকল সহায়তা নিশ্চিত করার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জুবায়ের হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহম্মদ মুবিনুর রহমানসহ পূজা উদযাপন পরিষদের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত