প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬
শোভাযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা পুলিশের নিরাপত্তা ট্রাফিক পরিকল্পনা
মুন্সীগঞ্জের সময় রিপোর্ট
নিজ কার্যালয়ের সভাকক্ষে মতবিনিময় সভায় পুলিশ সুপার
শোভাযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা পুলিশের নিরাপত্তা ট্রাফিক পরিকল্পনা
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের জানমাল রক্ষা ও নিরাপত্তা দেওয়া বাংলাদেশ পুলিশের অন্যতম দায়িত্ব। তাই জন্মাষ্টমী উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে আয়োজিত শোভাযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা পুলিশ ব্যাপক নিরাপত্তা ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে ট্রাফিক ব্যবস্থাপনা, গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সংশ্লিষ্ট প্রশাসনিক সংস্থার সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। বুধবার
পুলিশ সুপারের কার্যালয়ে আসন্ন জন্মাষ্টমী উৎসবকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে উদযাপন নিশ্চিত করতে জেলা পুলিশের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার উপরোক্ত কথা বলেন।
পুলিশ সুপার আরও বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও সম্মিলিত সহযোগিতাই একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার ভিত্তি। জন্মাষ্টমী উৎসব যাতে আনন্দঘন, নিরাপদ ও ধর্মীয় মর্যাদা বজায় রেখে উদযাপিত হয়, সে লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে।
অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম। এ সময় মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও জন্মাষ্টমী উদযাপন কমিটির নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ জন্মাষ্টমীর শোভাযাত্রার রুট, যান চলাচল নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার তাদের বক্তব্য গুরুত্বের সঙ্গে শুনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত