প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬
১০ শয্যার ক্লিনিকে ১৭ রোগী,মেয়াদোত্তীর্ণ ওষুধসহ নানা অনিয়ম, ক্লিনিকে ৮০ হাজার টাকা জরিমানা
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার এআর ক্লিনিকে মোবাইল কোর্টের অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে কর্তৃপক্ষকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে অভিযোগের ভিত্তিতে ক্লিনিকটিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ফার্মেসির অনুমোদন না থাকা, অনুমোদিত ১০ শয্যার বিপরীতে ১৭ জন রোগী ভর্তি রাখা এবং এক্স-রে টেকনোলজিস্টসহ প্রয়োজনীয় জনবল না থাকার বিষয়টি ধরা পড়ে।

পরে এসব অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালত দুটি ধারায় ক্লিনিক কর্তৃপক্ষকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেন।
অভিযান পরিচালনা করেন মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার। এ সময় পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।
সংশ্লিষ্টরা জানান, অনুমোদনের শর্ত ও স্বাস্থ্যবিধি না মেনে ক্লিনিক পরিচালনা এবং রোগীদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলার মতো অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত