প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
সিরাজদীখানে ৮ নম্বর ওয়ার্ড সদস্য প্রার্থী আ. মোতালেব শেখের মতবিনিময় সভা
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বয়রাগাদী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য সদস্য প্রার্থী আ. মোতালেব শেখের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার রাত ৯টার দিকে উপজেলার বয়রাগাদী ইউনিয়নের উত্তর গোবরদী গ্রামের আব্দুল আহাদের বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের সাবেক ৮ নম্বর ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন মাঝির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আমির হোসেন শেখ, কাঞ্চন বেপারী, হাফিজুর রহমান, মাসুম বেপারী, মাসুদ বিন গনি, শামীম শেখ, গিয়াস উদ্দিন মোল্লা, কাউসার মাঝি, রতন হাওলাদার ও বাচ্চু লাকুরিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় আ. মোতালেব শেখ আসন্ন নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের সদস্য পদে প্রার্থী হওয়ার বিষয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি ওয়ার্ডের বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন এবং ওয়ার্ডবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত