এখন আর চোখে পড়ে না পাল তোলা নৌকার। কদর এখন কোষা নৌকার। গ্রামে যোগাযোগ ব্যবস্তা উন্নত হওয়ায় কমতে শুরু করেছে নৌকার
চাহিদা। তবে চাহিদা না থাকায় কদর কমেছে এ নৌকা তৈরির কারিগরদের। ঘনিয়ে আসছে তাদের দুর্দিন। বিভিন্ন জায়গায় কোষা নৌকার হাট দেখা না গেলেও মুন্সীগঞ্জের শ্রীনগরের বাড়ৈখালি ইউনিয়নের শিবরামপুরে ইছামতী নদীর তীরে দুইশত বছর ধরে বসে কোষা
নৌকার হাট। সপ্তাহের প্রতি শনিবার বিভিন্ন সাইজের কোষা নৌকার পসরা সাজিয়ে বসেন নৌকা বিক্রেতারা। সপ্তাহে দুইশতাধিক
নৌকা বিক্রি হয় এ হাটে। ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে মূখরিত হয়ে উঠে প্রাচীন এ হাট।
মুন্সীগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখানের ইছামতি নদী ও আড়িয়ল বিল কেন্দ্রিক জীবনযাত্রায় বষার্কালে এক সময় মানুষের চলাচলের একমাত্র ভরসা ছিলো এ কোষা নৌকা। বষার্ এলেই এ দুই উপজেলায় নৌকা- বিশেষত কোষা তৈরির ধুম পরে। নৌকার কারিগরদের এখন দম ফেলার ফুসরত নেই। নৌকা বানাতে ব্যস্ত সময় পার করছেন তারা। মেহগনি, কড়ই, আর
চাম্বলের পাশাপাশি মাটিয়া তেল, আলকাতরা, তারকাটা, গজালের পসার এখন জমে উঠেছে। কারন এসব কাঠ, আলকাতরা আর তেলই হচ্ছে নৌকা তৈরির প্রধান উপকরন।
উপজেলার নিচু অঞ্চলের বাসিন্দাদের বষার্য় যাতায়াতের একমাত্র ভরসা এ কোষা নৌকা। সে জন্যই মুন্সীগঞ্জ সিরাজদীখান উপজেলার সদর বাজার, ইছাপুরা বাজার, তালতলা বাজার ও ভবানিপুর গ্রামে নৌকা তৈরি ও বিক্রি ধুম পড়ে। মূলত বষার্য় জমিতে কৃষিকাজ না থাকায় বছরে
তিন/চার মাস নৌকা তৈরি ও বিক্রি করে জীবিকা নিবার্হ করে শত শত পরিবার। বষার্ শেষে এ কারিগররা তথা কাঠমিস্ত্রিরা ঘর ও আসবাপত্র
তৈরির কাজ করেননৌকার চাহিদা পূরনে ঐতিহ্যবাহী শিবরামপুরের হাটে বৃটিশ আমল
থেকেই সপ্তাহে একদিন বসে নৌকার হাট।
পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখতেই নৌকা নিয়ে হাটে আসেন জানালেন নৌকা বিক্রেতারা। এই
হাটে ৩ হাজার টাকা থেকে ৫ হাজার টাকায় নৌকা বিক্রি হচ্ছে। তবে নৌকা বিক্রি করে এখন আর তেমন লাভ হয়না বলে জানান বিক্রেতারা।
আগের মত বহতা নেই ইছামতী নদীর। জৌলুষ হারিয়েছে আড়িয়ল বিল। আশপাশের জলাশয় ভরাট করে ফেলায় কমেছে নৌকার চাহিদা। এ কারনে ভাল নেই নৌকা তৈরির কারিগররা।
সিরাজদীখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের কোষা তৈরির কারিগর কৃষ্ণ মন্ডল ৩২ বছর ধরে নৌকা তৈরি করে আসছেন। বৃদ্ধ এ কারিগর বলেন, এবার পানি না থাকায় কোষা বিক্রি কমে গেছে। এখন চাম্বল আর কড়ই কাঠের নৌকা বানাই। সাধারণত ৮-১২ হাত দৈর্ঘ্যের নৌকা তৈরি করে থাকেন। তবে কেউ অডার্র করলে বড় নৌকা বানানোর চুক্তিও তিনি করেন।
নবাবগঞ্জ ভাঙ্গাভিটা গ্রামের কোষা নৌকা বিক্রেতা চাঁন গোপাল মন্ডল বলেন, ২শ বছরের বেশি হইবো এখানে হাঁট বসে। আমার বাপ-দাদারা এ হাটে নৌকা বিক্রি করছে। আমরাও এ হাটে নৌকা বিক্রি করতে আইছি। আগে নৌকা বানানোর লোক কম আছিলো। এখন লোক হইয়া গেছে বেশি। নৌকা বিক্রি হয় ৫০টা, লইয়া আসে ১শ’ টা। ৫০টা থাইকা যায়। পানি কইমা যাওয়ায় দাম কইমা গেছে। এখন নৌকা বানাইতে খরচ হয় ২৫শ’ টাকা, কাষ্টমার আইয়া বলে ১৫শ’ টাকা। রোজের টাকা উঠাতে কষ্ট হইয়া যায়।কোষা নৌকা বিক্রেতা নুরুল হক বলেন, নবাবগঞ্জ ও মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা থেকে অনেকেই এই হাটে কোষা নৌকা কিনতে ও বিক্রি করতে আসে। কোষা বেশি আসে সিরাজদিখানের শেখেরনগর গ্রাম, সিরাজদিখান বাজার, ইছাপুরা বাজার, তালতলা বাজার ও
ভবানিপুর গ্রাম থেকে। এছাড়াও নবাবগঞ্জের বাগমারা, ভাঙ্গাভিটা এলাকা থেকেও আসে অনেকে। তবে সব জায়গায় রাস্তাঘাট হয়ে যাওয়ায় এখন আর তেমন কোষা কিনতে আসেনা কাষ্টমাররা। বড় একটা কোষা
বানাতে ৪/৫ হাজার টাকা লাগে, কাষ্টমার ২/৩ হাজার টাকার বেশি বলেনা।
আরেক কোষা নৌকা বিক্রেতা আজম শেখ বলেন, প্রতি সপ্তাহে প্রায় ২শ’ কোষা বিক্রি হয় এ হাটে। পানি কমে যাওয়ার কারণে কোষা বিক্রি
কমে গেছে। পানি বেশি হলে কোষা বিক্রিও বেড়ে যায়, লাভও ভাল হয়।