প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৫
মুন্সীগঞ্জে জুলাই শহীদদের স্মরণে ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল
মো. মাসুম হাসান আফিফ , টঙ্গীবাড়ি
মুন্সীগঞ্জে জুলাই শহীদদের স্মরণে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার আয়োজনে দোয়া মাহফিল হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকাল ১০টায় সিপাহিপাড়া ফারিন প্লাজার ২য় তলায় আই এ বি মিলনায়তনে জুলাই গনঅভ্যুত্থানে শহীদদের রূহের মাগফিরাত কামনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শাহাদাত হোসেন লস্করপুরী। উপস্থিত ছিলেন জুলাই শহীদ পরিবারের স্বজন, সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
এসময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনে ছাত্ররা তাদের তাজা প্রাণ যেভাবে বিসর্জন দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে জাতি তাদের কখনো ভুলবে না। মহান রবের দরবারে এর বিনিময় উত্তম পুরস্কার পাবে শহীদরা। আজও অনেক ছাত্র তাদের অঙ্গ-প্রত্যঙ্গ হারিয়ে পঙ্গুত্ব, অসহায়ত্ব বরণ করে নিয়েছে। কিন্তু নতুন বাংলাদেশ বিনির্মানের কাঙ্খীত স্বপ্ন ঘুনাক্ষরেও বাস্তবায়ন হয়নি। নতুন করে আবারো ফ্যাসিবাদী পরিবেশ সৃষ্টি করার পায়তারা চালাচ্ছে একটি পক্ষ। তাদেরকে প্রতিহত করতে জাতিকে সচেতন থাকতে হবে। অনুষ্ঠানে জুলাই শহীদদের প্রতি তাদের স্বজনদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
এসময় আরোও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা কাজী সোহরাব হোসেন ফারুকী, সহ-সভাপতি আলহাজ্ব ফারুক হোসেন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি সানাউল্লাহ কাসেমী, অর্থ ও প্রকাশনা সম্পাদক ডাক্তার ওবায়দুল্লাহ সরদার, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক গাজী মুহাম্মদ জসিম উদ্দিন সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার অনান্য নেতৃবৃন্দ।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত