প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬
সিরাজদীখানে অনলাইন জুয়া খেলার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে প্রকাশ্যে অনলাইন জুয়া (বেটিং) খেলার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মুঠোফোন জব্দ করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা ফিলিং স্টেশনের বিপরীতে আন্ডারপাসের পাকা সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার শেখরনগর ইউনিয়নের বড়াম গ্রামের মুক্তার হোসেনের ছেলে মো. ফাহিম (২৩) ও একই গ্রামের রঞ্জিত বর্মনের ছেলে শিমুল বর্মন (২১)।
সিরাজদীখান থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অনলাইন জুয়াসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বিধি অনুযায়ী নিয়মিত মামলা করা হয়েছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত